Posts

কবিতা

সৌন্দর্য্য

October 27, 2024

সুকান্ত সোম

250
View

আমি খুব নিকট থেকে তার সৌন্দর্যের পানে নির্নিমেষ তাকিয়ে ছিলাম

 স্থির এক পাথর আবিস্কার করলাম

 ভেতরে কিছুটা হেমলক 

তারপর দূরে গিয়ে আবার দেখতে ইচ্ছে হলো 

দেখায় কি ভুল ছিল?

অবশেষে মনে হল সৌন্দর্য্য খুব কাছে থেকে দেখতে নেই,

একটু দূর থেকে দেখতে হয়,

তবেই তা স্পষ্ট হয়।

Comments

    Please login to post comment. Login