Poetry

গীতি কবিতা ০০৬৬: স্বপ্ন বিলাস

October 30, 2024

264
View

তুমি আমার পরান পাখি,
আমি তোমায় বুকে রাখি;
তোমায় আমি স্বপ্নে দেখি,
করি শুধু মাখামাখি।

তুমি আমার জীবন ভরে,
আমি তোমায় গল্প করে;
মনের ভেতর আল্পনা আঁকি,
কল্পনাতে তোমায় রাখি।

তুমি আমার মনের আশা,
আমার বুকে বেঁধেছ বাসা;
সেই বাসাতে সুখের পাখি,
ভালোবেসে তোমায় রাখি।

তুমি আমার চোখের তারা,
আমি তোমার আলোয় ভরা।
আলোয় আলোয় নয়ন রাখি,
আমি তোমায় করেছি সখি।

তুমি আমার স্বপ্ন বিলাস, 
আমার স্বপ্নে দিয়েছো সাজ। 
স্বপ্ন আমি চোখে রাখি,
স্বপ্নে তোমায় মনে আঁকি।

Comments

    Please login to post comment. Login