কবিতা

কবিতা ০০০৬: জয়ের তিলক

November 1, 2024

তারিক হোসেন

340
View

     জয়ের তিলক

জয়ের তিলক তোমার ললাটে, 
         জয়ের মাল্য দিলাম তুলে।
জয় এনেছো ছিনিয়ে সকলে,
         তোমরা কয়েক নবীন মিলে।

তোমরা এখন নবীন প্রাণ 
         গেয়েছ এবার জয়ের গান।
সকল বাধা ধোলায় মিশে,
         পৌঁছে গেছ সবার শীর্ষে।

জীর্ণ তারে ছিন্ন করে, 
         আত্মবিশ্বাস বলিষ্ট করে ।
বিজয় নিশান নিয়ে শেষে
         এসেছ তোমরা বীরের বেশে।

তোমারা এখন মধ্যমনি,
         তুলছে সবাই জয়ধ্বনি।
অহংকারকে তুচ্ছ করে, 
         চলো এবার সবার তরে।

Comments

    Please login to post comment. Login