Posts

কবিতা

স্বপ্ন বেঁধে রাখি

November 1, 2024

Abdullah Rony

232
View

গল্পগুলো সব মুঠোয় ভরি
আশাগুলোর সব টুটি ধরি
মনপাখি তুই নাচিস না আর

স্বপ্ন গুলো সব বেঁধে রাখি
ইচ্ছেগুলোর সব ডানা কাটি
সুখপাখি তুই উড়িশ না আর


স্মৃতিগুলো সব জাপটে ধরি
কষ্টগুলো সব ডিলিট করি
সোনাপাখি তুই ডাকিস না আর


ভুলগুলো সব ভেবে মরি
সময়গুলো খুব মিস করি
প্রানপাখি তুই জাগিস না আর

Comments

    Please login to post comment. Login