Poetry

গীতি কবিতা ০০৭০: সখি আমার সখি

November 1, 2024

331
View

সখি আমার সখি,প্রিয় আমার প্রিয়,
আমারে তুমি আপন করে নিও।

যে জীবনে আমি শুধু সুখ খুজে পাই,
সে জীবন আমি তোমার কাছে চাই । 
তুমি শুধু আমার সে জীবনটাই দিও 
সারাটি জীবন তুমি তোমার করে নিও।

গানে গানে সুরে সুরে তোমার সাথে মিলিয়ে যাই;
আমি সব সুখ সব প্রেম তোমার কাছে পাই।
পৃথিবীর সব রং দিয়ে আমাকে তুমি রাঙিয়ে দিও;
পৃথিবীর সব ফুল দিয়ে আমাকে তুমি সাজিয়ে দিও।

হেসে খেলে গানে গানে ভেসে যেতে চাই, 
তোমায় ছাড়া আর কোথায়ও সুখ বুঝি নাই।
পৃথিবীর সব সুখ তুমি আপন হাতে দিও;
আমার মনের প্রেম তুমি তোমার করে নিও।

Comments

    Please login to post comment. Login