Post

পাগল হব শিবের নামে (শিবের গান)

November 2, 2024

Original Author অর্ঘ্যদীপ চক্রবর্তী

374 views

পাগল হব শিবের নামে
পাগল হব 'বম বম' ব'লে,
যে পাগল হয়েছে শিবের নামে
সে বড়ো সুখে আছে।।

আমি তাই পাগল হব
শিবকে ডেকে ডেকে,
জানি সে ডাক বৃথা হবে না
বাবা আসবে ছেলের কাছে।।

বাবা আবার বড়ো দয়ালু
অল্পতেই খুশি হন,
যে মন-প্রাণ দিয়ে তাঁকে ডাকে
তার ডাক সফল হয়।।

ক'জন পাগল হতে পারে
বাবাকে ভালোবেসে,
আমি হবই হব পাগল হব 
পারলে তাঁর নামে জীবন দেব।।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১১/২০২৪

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login