Poetry

গীতি কবিতা: ০০৭৬: তোমার মত ভালোবাসতে চাই

November 3, 2024

317
View

 তোমার মত ভালোবাসতে চাই

আমি তোমাকে ততটা ভালোবাসতে চাই 
যতটা ভালোবাসা আমি তোমার কাছে পাই।২
তুমি যদি মনে রাখো আমিও মনে রাখতে চাই;
তুমি যদি ভুলে যাও আমিও ভুলে যেতে চাই।২ঐ

আমি তোমার সাথে হাসতে চাই
তোমার সাথে কাঁদতে চাই।২
সারা জীবন তোমার সাথে; ২
মনের সুখে বাঁচতে চাই।ঐ

আমি জোসনা রাতে তোমার সাথে পূর্ণিমার ওই চাঁদ চাই; 
অন্ধকারে তিমির রাতে তোমার হাত ধরতে চাই।২
আমি সুখের তারা তোমার সাথে;২ 
একটি একটি গুনতে চাই।ঐ

আমি জীবন যুদ্ধে তোমার সাথে থাকতে চাই;
ক্লান্তি শেষে তোমার সাথে হাসতে চাই।২
আমি দুঃখের দিনে তোমার হাত;২
শক্ত করে ধরতে চাই।ঐ

Comments

    Please login to post comment. Login