কবিতা

গীতি কবিতা ০০৮৮: তোমারি নাম আমি লইব

November 7, 2024

তারিক হোসেন

277
View

   তোমারি নাম আমি লইব

তুমি যে নামেই আমায় ডাকো আমি সাড়াদিব, 
নামবিহীন আছি তোমারি নাম আমি লইব।২
তুমি যেভাবে আমাকে চাও আমি সাড়া দিব;
তোমার সকল প্রেম আমি আমার করে নিব।২ঐ

আমারি নামের সাথে জুড়ে দিব তোমার নাম;
আমারি পরানের সাথে বাধিব তোমার পরান।২
তুমি যাই চাও আমি তাই তোমায় দিব;
শুধু তোমাকে আমার আপন করে নিব।২ঐ

তোমার সকল স্বপ্ন আমি আমার করে নিব; 
তোমার সকল দুখে আমি অশ্রু ঢেলে দিব।২
তোমার মুখের হাসির জন্য হৃদয় খুলে দিব;
শুধু তোমার কাছে আমি নিশ্চিয়তাটুকু  নিব।২ঐ

Comments

    Please login to post comment. Login