Posts

কবিতা

সূয্যিমামার আড়ি

November 11, 2024

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

229
View

নীলের মাঝে চেয়ে আছি মস্ত আকাশ পানে।
মেঘ দিচ্ছে বজ্রধ্বনি সুর্য্য মামার কানে!
বজ্রধ্বনির গর্জন শুনে সূর্য গেলো ঢেকে,
মেঘের দল উঠছে আজ ক্ষনে ক্ষনে হেঁকে।

নীল আকাশ কালো হলো বৃষ্টি নামবে ভারি!
সূর্য তাই মেঘের সাথে নিয়ে নিলো আড়ি!

Comments

    Please login to post comment. Login