Poetry

যদি আমায় মনে পড়ে

November 11, 2024

Original Author এম ইসমাইল সামাদ

Translated by না

324
View

যদি পড়ে মনে আমায়
যদি কোন ফালগুনে
আমায় পড়ে মনে
নীল কামে চিঠি দিও বন্ধু
আমি আসব ফিরে তোমার
ভালবাসার ছোট্ট নীড়ে।

যদি কোন রাতে 
আমায় মনে পড়ে বন্ধু
জোনাকিদের দিয়ে খবর দিও
আমি আসব ফিরে আবার
তোমার কাছে কোন এক প্রভাতে।

যদি কোন শিশির ভেজা সকালে আমায় মনে পড়ে
হিমেল হাওয়ায় খবর দিও
আমি আসব ফিরে 
কুয়াশায় ঘেরা চাদঁর হয়ে।

যদি কোন অবিরাম বর্ষার বিকালে
আমায় মনে পড়ে
মেঘ দূত পাঠিয়ে খবর দিও
আমি আসব ফিরে
অবিরাম বর্ষায় প্রতিটি বৃষ্টির ফোটা হয়ে।

আমায় যদি মনে পড়ে বন্ধু খবর দিও
আর যদি পারো তোমার বন্ধু আমায় করে নিও।

Comments

    Please login to post comment. Login