Posts

কবিতা

অনুকাব্য

November 11, 2024

মোঃ আল- আমিন খান(পিয়াল স্যার)

199
View

অনুকাব্য-০১ 

অপদার্থ হয়ে পদার্থ পড়ি,

কিছুই বুঝিনা ছা-তা!

এলজেবরা আর ক্যালকুলাসে

ঘামে আমার মাথা।

কেমিস্ট্রী লাগেনা মিস্ট্রি

এসিড নিয়ে পাঠ,

আয়নার সামনে দাড়ালে

মাথা দেখায় মাঠ।

বায়ালোজির জুয়োলজি

পতঙ্গেতে ঠাসা, 

হতে চেয়েছি বিজ্ঞানী, 

নাই মোটেও আশা।

Comments

    Please login to post comment. Login