Posts

কবিতা

কথোপকথন

November 12, 2024

তৌকির আজাদ

255
View

তুমি মনে করেছিলে।
টুকে রাখিনি বলে এখনো ভুলে আছি...  
তবুও তোমাকে মনে পরে, 
তুমি মনে রেখেছিলে বলে। 
স্নিগ্ধ শিশির ছুঁয়ে,  রদ্রু গড়িয়ে, মাঝ বেলাতে কিংবা 
সন্ধ্যে হবার একটু আগের মাঝ বিকেলে, 
পাহাড়. নদী. সাগর. মরুর উপমার অন্তরালে, 
দিগন্তের পথ বদলের যাত্রা কালে, 
চারিদিকটার সবকিছু দেখেছিলে বলে...  
তুমি, 'মনে ছিলো' বলে?  
মনে রেখেছিলে বলে। 

Comments

    Please login to post comment. Login