Poetry

গীতি কবিতা ০১১২: আমি মিনতি করে বলছি

November 15, 2024

368
View

আমি মিনতি করে বলছি

আমি মিনতি করে বলছি,
আমার কথা তুমি ভাব না।২
তোমারে ছাড়া একটু সময়,
আমি থাকতে পারি না।২
পারি না, পারি না,
আমি থাকতে পারি না।২ঐ

আর একটু সময় তুমি,
পাশাপাশি থাক না।২
আলতো করে হাত দুটি,
ধরে একটু রাখ না।২
রাখ না, রাখ না,
আলতো করে ধরে রাখো না।২ঐ

চোখে চোখ রেখে,
একটু মুচকি হাস না।২
তুমি যে আমায় কত ভালোবাসো,
একটু বলো না।২
বলো না, বলো না,
ভালোবেসে বলো না। ২ঐ

সুখে দুঃখে বিশ্বাসে,
আমার হাতে হাত রাখ না।২
ভালোবেসে আমার সাথে,
বাকিটা পথ চল না।২
চল না, চল না,
বাকিটা পথ চল না। ২ঐ

দুঃখের সময় আমার কপালে,
তোমার হাত রাখ না।২
তুমি যে আমার কত প্রিয়,
সে কথা তুমি বল না।২
বলো না, বলো না,
সে কথা বলো না। ২ঐ

Comments

    Please login to post comment. Login