Posts

নন ফিকশন

পরিবর্তন

May 14, 2024

Humayra Afroz

Original Author হুমায়রা আফরোজ

325
View

কি এক অদ্ভুত গুমোট গভীর অস্বস্তি!
সাপের মত কুণ্ডলী পাকিয়ে আসে আদিম অসভ্য কামনা।
অথচ কি বিবর্ণ, ধূসর সময়
যেন চৈত্রের খরাকেও হার মানায়!
বৃষ্টি নাই, শিশিরও আসার অনেক বাকি-
যাও বা চুইয়ে পড়া কিছু পানি ছিল তাও আজ হারাতে বসেছে পথ, পাথরের চাপায় পানিও কেমন পাথর এক!
মুহুর্তের দূরত্ব যেখানে দম বন্ধ করে দিতো গলা টিপে;
সেখানে দিন যায়, যায় পক্ষকাল
এখন আর আবেগ কাছে টানে না।।
এখন সময় বাস্তবতার- সিলেকশনের, ইলেকশনের।

Comments

    Please login to post comment. Login