Posts

কবিতা

মনে আছে?

November 18, 2024

সোহেল আহম্মেদ

159
View

মনে আছে?
সেই যে পঁচিশ বছর আগে 
হয়েছিল দেখা,
বলেছিলে, ভুলবো না গো কভু
কেমন করে ভুলে গেলে তবু!
স্মৃতির পাহাড় যাচ্ছি বয়ে
আমি একা একা।

বলেছিলে, 'আমার কাছে
প্রাণের চেয়েও তুমি বেশি দামী',
আজকে তুমি 
অন্যকারো বুকে আছো
হয়তো খুবই সুখে আছো
বুকের খাঁচায় সযতনে
দুঃখ পাখি পুষছি শুধু আমি।

Comments

    Please login to post comment. Login