Posts

কবিতা

কুরবানির ঈদ

November 24, 2024

সোহেল রানা

197
View

কুরবানির ঈদ 
সোহেল রানা

ছোটাছুটি করছে মানুষ 
ঈদের দিন কে ঘিরে 
শহর থেকে ছোটছে মানুষ 
আসছে বাড়ি ফিরে

মাঠের নামাজ করবে আদায় 
বন্ধু বান্ধব মিলে 
কোলাকুলি জমবে আবার 
ঈদের ঐনা মাঠে

রাস্তা ঘাটে জ্যামের আসর
গাড়ি ঘোড়ার ভিড়ে 
জীবন বাজি ধরছে মানুষ 
ফিরবে নিজের ঘরে

গোস্তো খাওয়ার লোভে মানুষ 
যাচ্ছে গরুর ভাগে 
কুরবানির ঈদ মানে মানুষ 
জানতে হবে আগে

মুসলিম জাতি খোদার তরে
পশু করে জবাই 
ধনী গরীব গোসতো খাবে
মানতে হবে সবাই 

Comments

    Please login to post comment. Login