Poetry

কবিতা: বিদেশ

May 15, 2024

Original Author জাহেদ আহমদ

457
View
বিদেশ
------ ------

বিদেশগুলি অন্ধকার হয়ে আসলে
আমি প্রায়ই দেশে ফিরে আসি
দেশে শৈবালসবুজভরপুর ছোটবেলাসমেত ঘরে
বহুবর্ষ পুরনো দেয়াল
আজন্ম বর্ষায় ভেজা, কাঁদা মাটির সোঁদা অনাঘ্রাত ঘ্রাণ
জলকেলি-অবিরত দূরের হাঁসগুলোর মন পাতানো পুকুর
এসবকিছুতে বিভোর হতে হতে থিতুর জো আর নাই

আর, এমনতর দিন, ইনফ্লেশনের দিন
আমি ভেবে ফেলি 

এইবার চলো বিদেশ যাওয়া যাক!

Comments

    Please login to post comment. Login