Posts

কবিতা

সুখ কোথা

December 8, 2024

Chad Moni

182
View

সুখ কোথা ,

      যদি দুঃখ না ,থাকে সেথা

প্রাপ্তি বা কোথা,

      যদি হারানো না থাকে সেথা।

নষ্ট হবে জীবন, বৃথা যাবে কবিতা 

      যদি সকল প্রাপ্তি দিয়ে 

জীবনের সুর হয় গাঁথা।

     তবে সে সুর, হারাবে তার 

গীতিকথা , কারণ 

    সুখ সেথা দুঃখ, যেথা

প্রাপ্তি হেথা, অপ্রাপ্তি যেথা।

Comments

    Please login to post comment. Login