Poetry

ভু য় সী চাঁ ড়া ল

December 9, 2024

260 views

নগরে নক্ষত্র একা থাকে 
গ্রামে পড়শি। ফুটপাতের 
বিছানা গলে চাঁদের নেশা-
নগ্ন আলো ধুলোর চাদরে, মৌরসিমাতাল।

দেয়ালে-দেয়ালে পোস্টারে 
লাগানো চোখ, রুগ্ন হাসির
উজ্জ্বল সাদাকালো মুখোশ! 
রাত হলে জেগে থাকে একা, ভুয়সীচাঁড়াল।

তিনভাগ জীবনের 
সাতরঙা স্বপ্নচাষা, মুনিশিমাকাল।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login