সমুদ্র অথবা কোরানের আয়াত
থেকে
সেঁকে
তোলা জল ও গভীরতা দুটোই
পৃথিবীর যেকোনো লজ্জার চেয়ে
হেয়
শ্রেয়
তোমার চোখের অন্ধকার
বেলুনে ভরে নিয়ে
সেলুনের ধারালো
ক্ষুর দিয়ে ফালিফালি করে কাটা স্বপ্ন অথবা অহংকার
বাতাসে ওড়াই।
230 views
Facebook
230 views