Poetry

ঘু ল ঘু লি

December 13, 2024

222 views

ঈশ্বর মানি না 
সরকার মানি
বিশ্বাসের কাছে পরস্পর এক ছায়া

ঈশ্বর ; বিশ্বাসকেই মানি ঈশ্বর।

আমাদের বুকচিরে গোলাপের চারাগুলো ঘ্রাণ বাটে
শাদাবাড়ির আশ্চর্য-হলুদ ফরাসের নিচে 
যারা লুকিয়ে রাখে সভ্যতা ; তাদের ধবধবে দাঁতের চিবানো দারুচিনি আমরা পড়ে থাকতে দেখি 
সূর্যদোয়ের কোণে কোণে ---

একদল বানর উঠোনে নাচে। একদল বানর ঝুলখায় বৈদ্যুতিক তারে। একদল বিশ্বাসী মরা কুমিরের দাঁত গোণে। আরেকদল কবিতায় খোঁজে সংশয়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login