Poetry

ইচ্ছে !

December 18, 2024

172 views

 ইচ্ছে ! 

ইচ্ছে গুলো, হচ্ছে ধূলো
স্বপ্ন গুলো মিছে,
দিধা দ্বন্দ্বের পৃথিবীতে
বেঁচে ই বা লাভ কিসে?

মুক্ত মনে স্বপ্ন বুনে 
আপন চলার পথে
ইচ্ছে যত মুক্ত কর
স্বপ্ন গুলো সাথে।

ইচ্ছে কি আর মুক্ত হবার?
সাধ্য কি তার আছে?
হাত-পা খোলা,  মন যে বাঁধা
মিথ্যা মায়ার ভাঁজে!

সময় গুলো ছুটছে বড়ো
নাগল পাওয়ায় ভার,
অতীত জুড়ে মগজ ভরা
শুধু, মিথ্যা হাহাকার।

কল্পনা সব দিচ্ছে তাড়া
বাস্তবতা ক্ষীণ
জীবন জুড়ে ব্যর্থ বোঝা
ইচ্ছেরা মলিন।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login