Poetry

মধ্যবিত্তের জীবন।

December 20, 2024

269 views

চরণ জোড়া রাখিয়াছি যবে,
এই ভূমেরি মাঝে।
তবে থেকেই ছুটছে কায়া,
নানা বিধ সব কাজে।
 

চাহিয়াছি যাহা আমি,
 চাহেনি কেহ তা। 

তারা যাহা চাহিয়াছে,
করতেই হবে তা।
 

আমার চাওয়ার মূল্য কি তবে,
এই ধরাতে নাই?
যত বাসনা ছিলো যা মনে,
পুরে হবে সব ছাই?
 

পুরে যাক সব,
হয়ে যাক ছাই।
মধ্যবিত্তের এই জিবনে,
আশাই করতে নাই।
 


 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login