‘এখন থেকে ভালোবাসাই
পৃথিবীর একমাত্র কারেন্সি’—
ভাবালুতাময়
হাজার কচলানো এই লেবু
নাও ধরো,
ফেললে গর্দান নেবো।
যেহেতু—
প্রাক্তন থেকে প্রান্তিক,
আগ্রাসী থেকে মজলুম,
পরাবাস্তবের গ্রামের বাড়ি,
বাস্তবের শহুরে বিরহ,
ভূ-রাজনীতি,
জেনোসাইড—
তোমরা সবাই আমাকে মনে করছো গুরুত্বপূর্ণ,
আমাকে কেন্দ্র করে ঘুরছো,
আমার মাথা ঘোরানোর সময়।