Poetry

আমার নাম টাকা

December 27, 2024

Original Author তাহেরা তাসমিন

Translated by তাহেরা তাসমিন

290 views

একটুকরো কাগজ আমি 

নামটি আমার টাকা।

আমি যদি না থাকতাম 

দেশটা হত ফাঁকা।

দেখতে আমি ছোট হলোও 

অনেক দাম আমার।

তাইতো মানুষ দিনে রাতে, 

যপে আমার নাম।

মানুষ আমায় আদর করে 

রাখে নিজের পকেটে।

মাঝো মাঝে চড়ি আমি 

নৌকা জাহাজ রকেটে।

Picked up where you left off

Comments