Posts

চিন্তা

স্বাধীনতাকে মুক্ত করি

May 17, 2024

মো আবু জাফর

Original Author মো আবু জাফর

221
View
এসো স্বাধীনতায় বন্দী হই,
 হীনমন্যতা থেকে মুক্ত হই।
 এসো মুক্ত আকাশে বন্দী হই
 বন্দিত্বের শিকল থেকে মুক্ত হই। 
 এসো সত্যতে সন্ধি করি
 মিথ্যে সম্পর্ক বিচ্ছেদ করি।
 এসো অনুভূতি বিক্রির অর্থে
 আবেগ কিনি চড়ামূল্যে। 
 এসো মুক্তির সাথে উড়ি
 বন্দিত্বের সাথে বিদ্রোহ করি।
 এসো জ্ঞানপাপী তকমা ঘুচিয়ে 
 বিবেকের দ্বার উন্মুক্ত করি।
 এসো শাহবাগ থেকে শাপলাচত্বরে
 ফ্যাসিবাদ তাড়িয়ে ইনসাফের রাষ্ট্রে।

Comments

    Please login to post comment. Login