Poetry

মৌ ন ঋ ণ

December 31, 2024

173 views

মাঝরাতে চাঁদ ভেঙে 
খুঁজেছি তোমার মুখ
যেখানে 
টুকরো টুকরো আকাশ চোখের নিচে
প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়ে থাকে হাজারবছর।

সময়ের ডানার নিচে ড্রাকুলাপৃথিবীর দীর্ঘশ্বাস 
তোমার অন্তর্বাস চুয়ে নেয় বিশুদ্ধতার পাঠ।

এভাবেই মৌনঋণের আড়াল-মৌসুমে 
তুমি কি জমে আছো বরফে, মৌনতা?

Comments

    Please login to post comment. Login