Posts

কবিতা

গড়াই'র লহর দুলুনি লাগে

January 4, 2025

Tuba

Original Author তাসনুভা তাজিন তুবা

1333
View

চাঁদ, আধুনিকতা বা বিচ্ছিন্নতা'র বরাতে আমি একা পারি

তবু সিগারেট ঠোঁটে, ফিল লাইক নিডিং ইউ

যবে নিকোটিন রক্তে ঢোকে

বসে বা দাঁড়াতে গড়াই'র লহর দুলুনি লাগে

নব-দীর্ঘ ইনহেলের কজ'এ

চাঁদ, ইউ থাকলে স্বস্তি লাগে

আমি শ্লথ হয়ে শুতে চাই, চাঁদ; আঁধারে গাছের নিচে বাবু হয়ে তোমার কাছে-পাশে।

ভালোবাসতে চাই শাজারিয়ানকে।

সম্বিৎ ফিরে এলে তুকতাক—

এইসব সত্যের বাইনারি আনরিলেইটেবল লাগে পরদিন ভোরে।

বিশেষ করে পৃথিবী-বন্ধু এসে উঁকি মারে আমার দুয়ারে।

*চাঁদঋণ- হাওয়া হরিণের চাঁদমারি ( সুব্রত অগাস্টিন গোমেজ) 

Comments

    Please login to post comment. Login