Poetry

০১৯৬ আধুনিক গান: শুনে দেখো আমার গান

January 9, 2025

344 views

শুনে দেখো আমার গান

যদি মনে পড়ে, খুব মনে পড়ে মোরে
শুনে দেখো একবার আমার গান।২
আমার গানে জুড়াবে তোমার প্রাণ, 
জুড়াবে তোমার ব্যাকুল মন।২ঐ

তোমাকে নিয়েই লিখেছি গান আমি;
গানের কথায় মিশে আছো শুধু তুমি।২
মিশে আছে তোমার প্রেম, তোমার আগমন।ঐ

তোমাকে নিয়ে ভেবে ভেবে হয়েছি আমি কবি; 
আমার গানে তাই ভেসে ওঠে তোমার মুখের ছবি। ২
তোমার মুখের হাসি আমায় দিয়েছে গান।ঐ

বারে বারে তুমি জুগিয়েছো আমায় প্রেরণা; 
আমায় দিয়েছ প্রেম, রাঙ্গিয়েছো আমার কল্পনা।২
তাইতো আমি লেখি খুলে আমার প্রাণ।ঐ

তোমার হাসি ধরে রেখেছি আমার সব গানে;
দুঃখের কথাও লেখা আছে কত শত চরণে।২
তোমার ভালোবাসার গল্প আমার গানের প্রাণ। ঐ

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login