Poetry

রক্তের রং লাল

January 13, 2025

222 views

লাল!

কিসের রং তা কি তুমি জান না?  
এটাই ত আমার ভাইয়ের রক্ত। 
এটাই ত দেশের জন্য আমার ভালোবাসা। 
এটাই ত দেশের জন্য আমার ত্যাগ। 
সাঈদের সেই উদ্যাম বুক কি তুমি দেখ নাই? 
মুগ্ধের সেই চোখ কি তুমি দেখ নাই?
তাহমিদের সেই ঝাঝরা শরীর কি তুমি দেখ নাই? 
এই সবকিছুই ত সেই লাল।
সেই রক্ত লাল !
সেই ভালোবাসার লাল !
সেই স্বাধীনতার লাল ! 
এই লালের প্রতিদিন কি তুমি দিবে না ?
এই লালের প্রতিশোধ কি তুমি নিবে না ?  
চল, 
উঠে ধারায় সব চেতনা ছাড়িয়ে,
জেগে উঠি সব বাধা পেরিয়ে, 
ভাঙিয়া ফেলিয়ে সব অধীরতার শিকল,
আজন্ম স্বাধীনতা আমরা ফিরিয়ে আনবোই। 
এই মোদের পণ।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login