Posts

কবিতা

প্রয়াণের আগে

January 18, 2025

Lubaba Marjan

20
View

মনে হয় বেঁচে থাকা যায়

আরেক পৃথিবী দেখবো বলে,

এত বেশি চুপচাপ, এদিকে বৃষ্টির ঝাপটা

নরম সরম হাসি, শুকনো ফুলের মতো

আমি ভুলে গেছি সব!

একটু স্বপ্ন শোক, চোখের তারার জল 

ওমন করেই সব

বিকেল বেলার প্যাঁচা

নাম না জানা ডাক

আমার ঘরেই ঢুকলো এসে আদর আদর রোদ। 

কেমন করেই বলো?

বাক্স ভরা চিঠি, হাতের লেখার রঙ

ঠিক দিয়েছিই দেখো

সেসব মন খারাপের রোগ।

Comments

    Please login to post comment. Login