Posts

কবিতা

স্বাধীন পথে পথ চলা

January 23, 2025

শেখ রাকিব সিফাত

216
View

এই যে বিকেল, বিকেল ছায়া
তোমার শব্দ,  আমার মায়া
গাঁথনি গেঁথে মাখছে সবাই
কোন পথেরে কোন পথে যায়?
হাজার হাজার মলিন শত
ছেঁড়া জামা পুরান ক্ষত
মরছে সবাই অগণিত  
চিল শকুন আর কাকের মতো।
যাচ্ছে যে-জন যাচ্ছে যাক
তাহার ভাগে আমায় ডাক
মরছে মরুক ঘূর্ণিপাকে
তাহার আগে যেনো আমায় ডাকে।
বেঁচে আছি, কি করেছি!
মরে গিয়ে আবার বাঁচি 
এটাই সত্যি এটাই শেষ 
বঙ্গ আমার স্বাধীন দেশ।

Comments

    Please login to post comment. Login