Posts

কবিতা

নিঃশব্দের দুপুর

January 29, 2025

Lubaba Marjan

24
View

তোমার সরল হাসি

আমার ভাবার দুখ।

তোমার ভাতঘুম

আমার লিখতে বসার দুপুর।

রান্নাঘরে জানলা হতে গাছের উপর ঘুঘু ,

হিজলপাড়ার মিঠে পুকুর 

বরই পাতার নিচে,

আমসিপাড়ার শুরুর হরফ

সকাল জাগলো বলে।

আমিও বলি স্নিগ্ধ নদের পাড়ে

লটকে পাতা উথাল পাথাল

বাতাসেরও ভীড়ে।

আমি পাই বা খুঁজে পাই

ডুব দিয়ে সব দুঃখ হারাই

অপর গ্রহের শানে।

Comments

    Please login to post comment. Login