Posts

কবিতা

ব্যস্ততায় কাজ নেই

February 20, 2025

শরীফ এমদাদ হোসেন

192
View

বিষণ্ণ দেয়াল
পারছে না ঘাড়ে নিতে মিথ্যের কারুকাজ
দাঁড়ানো বৃক্ষগুলো কান্নার জলে ভেজা
প্রকৃতির আগেই কেন পাল্টে যায় মানুষ স্বভাব?
এ কোন সময়? বড্ড বেশী বেসামাল সবকিছু

যাযাবর মন ফেরি করে
কে আর কবে উঠেছে ওপরের সিঁড়ি?
পারেনি বদলাতে কেউ প্রকৃতির সাজানো নিয়তি

ব্যস্ততায় কাজ নেই
মিথ্যে দিয়ে মিথ্যের মৃত্যু ঘটে না কোনদিন।

Comments

    Please login to post comment. Login