Poetry

বিষাদের ভাষা

February 21, 2025

229 views

ধ্বনির শব্দগুলো মস্তিষ্কে বেঁধেছিল বাসা, 

কখনও কখনও বিষাদও অনিবার্য হয়ে ওঠে।


আমরা সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ হলেও তার

অতলে নামি না,
শুধু তুমি সবাইকে নিয়ে ভাবো বলেই বিপদ

তোমার পিছু ছাড়ে না।


এখন মন মানে পাথর খন্ড আর বিবেক 

বলতে

কয়লার ধোঁয়া,
ভাষা যদিও মানবিক বিভেদের মূলে, তবু

মানুষ বেঁধেছে বাসা অদৃশ্য চেতনার কূলে।

(সংগৃহীত)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login