Posts

কবিতা

ঝুঁকি

March 2, 2025

সাদিক সাকলায়েন

133
View

অনেকে তো উল্টো ফিরে

কী নিখুঁত চাকু ছুড়ে মারে

একের পর এক, ঘুরন্ত চাকতিতে

যুবতীর দেহ ঘেঁষে।

উভয়ই জানে,

নিশানা ছুটে গেলে অশুভ পরিণতি।

পণ্ডিতও মাঝেমধ্যে ভুল করে,

দক্ষ মাঝিরও নৌকা ডোবে ঝড়ে,

পটু সাপুড়ের হাতে লাগে

পোষা সাপের ছোবল।

২৮.০৭.২৪

Comments