Posts

কবিতা

প্রবোধ

March 7, 2025

শরীফ এমদাদ হোসেন

184
View

মাঝে মাঝে পাখিদের ঘর
আর উড়বার প্রক্রিয়া দেখে ভাবি 
পৃথিবীও এমন করে উড়ছে নাকি আজকাল 
দুঃখ শোক আর করাতকলের মতো 
এই যে কেটে নেয়া দুঃসময়, 
পার হয়ে যাবে কিনা দূরের ইশারায়....

শুনেছি, 
আবহমান কাল ধরে মানুষ মানুষের দুঃখগুলো 
রোপন করে যায়
মানুষই ভালোবাসা ভুলে দুঃখের মাস্তুলে 
নিজেকে চড়ায়
        নিবারন হবে আর কীভাবে?
মানুষ আটকে গেছে বিত্ত বৈভবে 
          লোভে আর ঘৃণিত স্বভাবে।

হা ঈশ্বর! কী দেবো প্রবোধ মনকে আমার? 

Comments

    Please login to post comment. Login