Posts

কবিতা

মাধুর্য

March 7, 2025

Chondrokotha

150
View

   মাধুর্য  

এতটা মাধুর্য জেগে উঠে যে ফেনিল ঢেউ ডিঙ্গিয়ে সেই ঢেউ প্রতিটা জোয়ার ভাটায় নিজের বিরহ রেখে যায় বালুকার বুকে,,,,

অসীম আকাশটাও সূর্যকে নামিয়ে দেয় সমুদ্রের গহীনে, এ কোন প্রেমের খেলাঘর তা কি কেউ জানে!
আমি কান পেতে রই যাদুকরী ঢেউয়ের মাতাল গর্জনে

এ কোন আলোকছটা! এ কোন মায়াবী সুধা!
আমি চেয়ে থাকি শতাব্দির পর শতাব্দি তবুও আঁখিপট নিমীলিত হয়না,,,

Comments

    Please login to post comment. Login