Posts

কবিতা

বেহায়ার ফাটেনা ঢোল

March 12, 2025

সুকান্ত সোম

159
View

বেহায়ার মুখে আজ চুমা পড়েছে

জুতো গুলো লুকিয়েছে অন্ধকারে।

জুটেছে তাদের জয়ের তিলক

ফুটেছে যেন ফুলেল মাল্য

চওড়া হাসির নিচে, চওড়া বুক নেই

তবে কাগজ দিয়েছে গুজে।

ঢোল গুলো গন্ডারের চামড়ার

শব্দ তান দ্বিগুন,

আগুন ঝরেছে শব্দে শব্দে

বেহায়ার ফাটেনা ঢোল,

Comments

    Please login to post comment. Login