Posts

কবিতা

চিরকাল রেখেছি ধরে

March 13, 2025

শরীফ এমদাদ হোসেন

151
View


এখন আর থাকিনা কারো অপেক্ষায় 
জ্ঞাত কিংবা অজ্ঞাতে 
স্বজন বাতাস উড়িয়ে আসবে না কেউ
বলবে না জীবনের রঙে এসে, এসো রঙিন হই
ফাগুন চোখে পৃথিবী দেখি....

এখন আমাদের মরে যাওয়া সময়
দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাস জানুক রোদ ছায়া
পাখিরাও দেখুক মায়াবী শরীর, মেঘ বৃষ্টি ঝড়
পৃথিবীর রূগ্ন রূপান্তর....

এখন আর ভাবছি না কিছু
নদীর জলের ঢেউয়ে লিখে রাখি শত আয়ু
কেউ আসুক না আসুক
চিরকাল রেখেছি ধরে আশাবাদী বাহু।

Comments

    Please login to post comment. Login