Posts

নিউজ

বাংলা একাডেমি লেখক অভিধানে অন্তর্ভুক্তির জন্য তথ্য আহ্বান

August 14, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
42
View

লেখক অভিধানের পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। এই কারণে এ অভিধানে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশি (প্রবাসীসহ) লেখকদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়েছে। সম্প্রতি বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে আগ্রহী লেখকদের নির্ধারিত গুগল ফর্মে তথ্য জমা দিতে হবে। পাশাপাশি লেখক অভিধানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ৩১ ডিসেম্বর ১৯৯০ এর মধ্যে জন্মগ্রহণকারী হতে হবে এবং কমপক্ষে তিনটি মানসম্পন্ন প্রকাশিত গ্রন্থ থাকতে হবে।  

এদিকে আগে প্রকাশিত সংস্করণে যেসব লেখকের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তারাও তথ্য হালনাগাদ করে পুনরায় জমা দিতে পারবেন বলে জানিয়েছে বাংলা একাডেমি।   


 

Comments

    Please login to post comment. Login