Posts

নিউজ

বেন রিভসের উপন্যাসের চলচ্চিত্র রূপান্তরের কাজ চলছে

August 13, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
46
View

ব্রিটিশ লেখক বেন রিভস এর জনপ্রিয় উপন্যাস ‘এভরিথিং ওয়াজ বিউটিফুল অ্যান্ড নাথিং হার্ট’ এর চলচ্চিত্র রূপান্তরের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইন সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।    

‘এভরিথিং ওয়াজ বিউটিফুল অ্যান্ড নাথিং হার্ট’ উপন্যাসটি গত মাসে অ্যাভিড রিডার প্রেস থেকে প্রকাশিত হয়। এটি রিভসের প্রথম উপন্যাস। এতে ট্রাভিস স্মিথ নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে, যে তার বিড়ালের সাথে একটি ছোট শহরে বাস করে। মানুষের জীবনের শেষ মুহূর্তগুলোতে তাদের সান্ত্বনা জোগানোই তার কাজ। আর কোনো অভিযোগ ছাড়াই সে এই দায়িত্ব পালন করে থাকে। কিন্তু ডালিয়া নামের এক ধাত্রী ও তার দুই সন্তানের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার পর ট্রাভিসের জীবন আরও জটিল হয়ে ওঠে। তখন সে বুঝতে শুরু করে প্রকৃত বেঁচে থাকার অর্থ কী এবং মৃত্যুর মধ্য দিয়ে যা হয়তো অপরিবর্তনীয়ভাবে হারিয়ে যায়।     

এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকবেন মার্ক টার্টলটব। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই প্রকল্পে নিজের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন টার্টলটব। তিনি বলেছেন, 'আমার পরবর্তী কাজটি ব্রিটিশ লেখক বেন রিভসের লেখা একটি বইয়ের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। বইটির নাম এভরিথিং ওয়াজ বিউটিফুল অ্যান্ড নাথিং হার্ট। এটি সদ্যই প্রকাশিত হয়েছে এবং প্রথম সপ্তাহেই নিউইয়র্ক টাইমসের বেস্টসেলারের তালিকায় জায়গা করে নিয়েছে। তাই আমরা মনে করি এটি বিশেষ কিছু হবে।'   

Comments

    Please login to post comment. Login