Posts

নিউজ

জাডি স্মিথ - আমি মূলত নারীদের লেখা বই পড়ি

May 11, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
10
View

ইংরেজ উপন্যাসিক জাডি স্মিথ জানিয়েছেন, তিনি মূলত নারীদের লেখা বই পড়েন। সম্প্রতি ইংল্যান্ডের কেমব্রিজ সাহিত্য উৎসবে শ্রোতাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান।  

গত মাসে অনুষ্ঠিত কেমব্রিজ সাহিত্য উৎসবে স্মিথ তার সর্বশেষ বই ‘ডেড অ্যান্ড অ্যালাইভ’ নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছিলেন। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত প্রবন্ধ সংকলনটিতে তিনি হিলারি ম্যানটেল, টনি মরিসন, জোয়ান ডিডিয়ন এবং এ.এস. বায়াটের মতো তার পছন্দের নারী লেখকদের সম্পর্কে লিখেছেন।

কেমব্রিজ সাহিত্য উৎসবের দর্শকদের উদ্দেশে স্মিথ বলেছেন, এখন আমি আর পুরুষ লেখকদের বই পড়ি না বললেই চলে। বয়স বাড়ার সাথে সাথে আমি মূলত হেলেন গার্নারের মত প্রবীণ নারীদের লেখা পড়তে পছন্দ করছি। কারণ তাদের লেখা থেকে জীবনের প্রজ্ঞা খুঁজে পাওয়া যায়।  

৫০ বছর বয়সী এই লেখক অবশ্য কিছু পুরুষ লেখকের প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, আমি সম্প্রতি সত্যিই কিছু ভালো উপন্যাস পড়েছি, যেগুলো আসলে মিলেনিয়াল পুরুষদের লেখা। এগুলো খুবই আকর্ষণীয়, একেবারে নির্ভীক উপন্যাস। আমার মনে হয়, তাদের হারানোর কিছু নেই, তাই তারা ভাবছে, ‘চলো এটা করা যাক’। 

‘ডেড অ্যান্ড অ্যালাইভ’ প্রবন্ধ সংকলনটির বিষয়ে জানতে চাইলে জবাবে স্মিথ বলেছেন, আমার জন্ম ১৯৭৫ সালে এবং তারপর থেকে নারী শিল্পকলায় যা ঘটেছে তা এতটাই উৎসাহব্যঞ্জক ও অসাধারণ যে, আমি কেবল তা লিপিবদ্ধ করতে চেয়েছিলাম।    

উল্লেখ্য, জাডি স্মিথ একজন ইংরেজ উপন্যাসিক, প্রাবন্ধিক এবং ছোটগল্পকার। তার প্রথম উপন্যাস, ‘হোয়াইট টিথ’ ২০০০ সালে প্রকাশের সাথে সাথেই বেস্টসেলার হয় এবং বেশ কয়েকটি পুরস্কার লাভ করে। ২০২২ সালে এই উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ নির্মিত হয়। তিনি ২০১০ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক ইউনিভার্সিটির ক্রিয়েটিভ রাইটিং ফ্যাকাল্টিতে অধ্যাপক হিসেবে যোগদান করেন।  

Comments

    Please login to post comment. Login