Posts

নিউজ

জোডি পিকোল্টের নতুন বই আসছে সেপ্টেম্বরে

May 7, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
10
View

জনপ্রিয় মার্কিন লেখক জোডি পিকোল্টের ৩০তম উপন্যাস এই বছরের শেষের দিকে প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থা ব্যালান্টাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা এমন এক বিশ্বে থাকি যেখানে সংকট সর্বদা ওত পেতে থাকে, সেখানে প্রিয়জনদের রক্ষা করতে আমরা যে ঝুঁকি নিই, তা নিয়ে লেখা এক চিত্তাকর্ষক উপন্যাস 'হলো বোনস'। বইটি চলতি বছরের ১৫ সেপ্টেম্বরে প্রকাশিত হবে।     

‘হলো বোনস’ এর কাহিনী মলি ফিটজেরাল্ডকে কেন্দ্র করে লেখা, যার মা ৯/১১ এর হামলায় নিহত হয়েছিলেন; মলি এখন রোড আইল্যান্ডের জরুরি প্রস্তুতি বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন। তিনি ও তার স্বামী তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছিলেন, এমন সময় একটি দুর্যোগ এসে তাদের জীবনকে ওলটপালট করে দেয়।    

পিকোল্ট তার টিকটক অ্যাকাউন্টে উপন্যাসটি সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, এটি মা ও মেয়ের সম্পর্ক, দ্বিতীয় সুযোগ এবং কীভাবে আমরা নিজেদের সঙ্গে মিথ্যা বলেও প্রিয়জনদের সুরক্ষিত রাখি, তা নিয়ে লেখা বই। এতে ‘মাই সিস্টার’স কিপার’ থেকে এমন একটি চরিত্রও ফিরে আসছে, যাকে আপনাদের অনেকেরই মনে থাকবে, তাই তাকে স্বাগত। আর আমার সব বইয়ের মতোই, এটিও মানুষের মধ্যে আলোচনার জন্ম দেবে।  

পিকোল্টের প্রথম উপন্যাস 'সংস অব দ্য হাম্পব্যাক হোয়েল’ ১৯৯২ সালে প্রকাশিত হয়। এরপর ‘হার্ভেস্টিং দ্য হার্ট’, ‘মার্সি’, ‘কিপিং ফেইথ’, ‘মাই সিস্টার্স কিপার’ ও অন্যান্য বই রচনা করেন তিনি।

এদিকে মার্কিন স্কুলে গুলি চালানোর ঘটনা নিয়ে লেখা তার ২০০৭ সালের উপন্যাস, ‘নাইনটিন মিনিটস’, নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকার এক নম্বরে ছিল। এটি তার অন্যতম জনপ্রিয় একটি বই হিসেবে আজও পরিচিত; তবে বইটিকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন সময়ে দাবি জানিয়েছে অস্ত্র অধিকারকর্মীদের সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)। পিকোল্টের সর্বশেষ উপন্যাস, ‘বাই এনি আদার নেম’। বইটি ২০২৪ সালে প্রকাশিত হয়। 

Comments

    Please login to post comment. Login