Posts

নিউজ

মারা গেলেন পুলিৎজারজয়ী মার্কিন লেখক ট্রেসি কিডার

March 27, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
33
View

৮০ বছর বয়সে মারা গেছেন পুলিৎজারজয়ী মার্কিন লেখক ট্রেসি কিডার। তিনি ২৪ মার্চ ম্যাসাচুসেটস রাজ্যের রাজধানী বস্টনে মারা যান। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফুসফুসের ক্যান্সারে তার মৃত্যু হয়েছে।      

এদিকে কিডারের দীর্ঘদিনের প্রকাশক র‍্যান্ডম হাউস ২৫ মার্চ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গল্প বলার ক্ষেত্রে ট্রেসির রয়েছে অসাধারণ ক্ষমতা, গভীর অনুসন্ধান, সহানুভূতি, সততা এবং অফুরন্ত কৌতূহল। তার প্রতিটি কাজে এসব বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়।       

কিডার তার ননফিকশন বেস্টসেলার ‘দ্য সোল অব অ্যা নিউ মেশিন’ এর জন্য ১৯৮১ সালে পুলিৎজার প্রাইজ এবং ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড লাভ করেন। এই বইটিতে একটি অত্যাধুনিক নতুন কম্পিউটার চালু করার জন্য তাড়াহুড়ো করে কাজ করা একদল প্রকৌশলীর তীব্র প্রচেষ্টার কাহিনী বর্ণিত হয়েছে।  

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১২ নভেম্বর নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণকারী কিডার, হার্ভার্ড কলেজে পড়াশোনা করেন। ভিয়েতনাম যুদ্ধের সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর তিনি আইওয়া ইউনিভার্সিটির আইওয়া রাইটার্স ওয়ার্কশপে ভর্তি হন। এরপর তিনি সপরিবারে পশ্চিম ম্যাসাচুসেটসের উইলিয়ামসবার্গ শহরে চলে যান। কিডারের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘রাফ স্লিপার্স’ (২০২৩), ‘অ্যা ট্রাক ফুল অব মানি’ (২০১৬),  ‘স্ট্রেংথ ইন হোয়াট রিমেইনস’ (২০০৯), ‘অ্যামং স্কুল চিলড্রেন’ (১৯৮৯), 'হাউস' (১৯৮৫), 'মাউন্টেনস বিয়ন্ড মাউন্টেনস' (২০০৩)।     

Comments

    Please login to post comment. Login