Posts

নিউজ

ওয়াল্টার স্কট প্রাইজ জিতেছেন অ্যালিস জলি

June 15, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
20
View

চলতি বছরের ওয়াল্টার স্কট প্রাইজ জিতেছেন ইংরেজ উপন্যাসিক এবং নাট্যকার অ্যালিস জলি। ১২ জুন স্কটল্যান্ডের ঐতিহাসিক শহর মেলরোজে বর্ডারস বুক ফেস্টিভ্যালে পুরস্কার বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়েছে।     

'দ্য ম্যাচবক্স গার্ল' উপন্যাসের জন্য এ সম্মানজনক ব্রিটিশ সাহিত্য পুরস্কারটি পান তিনি। বইটিকে বিচারকরা এ বছর পড়া সবচেয়ে ব্যতিক্রমী বই হিসেবে উল্লেখ করেছেন। এই বইয়ে ১৯৩০ এর দশকে নাৎসি অধিকৃত ভিয়েনা শহরের তৎকালীন কুখ্যাত শিশু হাসপাতালে ডক্টর হান্স অ্যাসপারগারের অধীনে থাকা অ্যাডেলহাইড ব্রুনার নামের এক মূক ও অটিস্টিক রোগীর গল্প বলা হয়েছে।  

বর্ডারস বুক ফেস্টিভ্যালে আয়োজিত এক অনুষ্ঠানে স্যার ওয়াল্টারের প্রপৌত্র ম্যাথিউ ম্যাক্সওয়েল স্কটের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন জলি। অনুষ্ঠানের পর ওয়াল্টার স্কটের বিশাল বাড়ি অ্যাবটসফোর্ডে একটি নৈশভোজের আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে তিনি ২৫ হাজার পাউন্ড পান। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি লেখকরা ১ হাজার ৫০০ পাউন্ড পান।  

উল্লেখ্য, বিখ্যাত স্কটিশ লেখক ওয়াল্টার স্কটের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই পুরস্কারটি চালু করা হয়। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর লেখকদের এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। বইগুলো অবশ্যই ইংরেজি ভাষায় লিখিত এবং ৬০ বছরের বেশি আগের প্রেক্ষাপটে রচিত হতে হবে। এটি বিশ্বের হিস্টোরিক্যাল ফিকশন জনরার অন্যতম সম্মানজনক সাহিত্য পুরস্কার।

    

Comments

    Please login to post comment. Login