Posts

নিউজ

অরওয়েলের ‘নাইন্টিন এইটি ফোর’ রাশিয়ায় বেস্টসেলার বই

April 13, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
22
View

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইংরেজ লেখক জর্জ অরওয়েলের ডিস্টোপিয়ান উপন্যাস 'নাইন্টিন এইটি ফোর' রাশিয়ায় অনলাইনে বেস্টসেলার বইয়ের তালিকার শীর্ষে চলে আসে। এই উপন্যাসে অরওয়েল একটি কাল্পনিক রাষ্ট্রের বর্ণনা করেছেন, যেখানে বাক স্বাধীনতার কোনো স্থান নেই। সরকার মানুষের যাবতীয় কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে।    

রাশিয়ান অনলাইন বই বিক্রেতা লিটরেস এর প্ল্যাটফর্মে উপন্যাসটি ২০২২ সালের ফিকশন বিভাগে সবচেয়ে ডাউনলোড করা বই ছিল। আর সব বিভাগ মিলে এটি দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ডাউনলোড ছিল। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা করে রুশ সেনাবাহিনী। ৪ বছর ধরে চলমান এই যুদ্ধে উভয়পক্ষে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে।   

উল্লেখ্য, ‘নাইন্টিন এইটি ফোর’ ১৯৪৯ সালের জুন মাসে প্রথম প্রকাশিত হয়। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাধ্যমে নাৎসিবাদ পরাজিত হয়েছে। তবে জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত কমিউনিস্ট ব্লকের সঙ্গে পশ্চিমের স্নায়ুযুদ্ধ শুরু হয়। বইটি ১৯৮৮ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে নিষিদ্ধ ছিল।

এদিকে জর্জ অরওয়েল বলেছিলেন, তিনি স্ট্যালিনের একনায়কত্বকে সর্বদর্শী বিগ ব্রাদারের ব্যক্তিত্বের কাল্টের মডেল হিসাবে ব্যবহার করেছিলেন। কিন্তু বর্তমানে অনেকেই রুশ প্রেসিডেন্ট পুতিনের শাসনের সঙ্গে এই উপন্যাসের মিল খুঁজে পান। ‘নাইন্টিন এইটি ফোর’ উপন্যাসটি ইংরেজি থেকে রুশ ভাষায় অনুবাদ করেছেন দারিয়া সেলোভালনিকোভা। 

সূত্র: সিএনএন 

Comments

    Please login to post comment. Login