Posts

নিউজ

সোমবারও মোহন রায়হানকে পুরস্কার দেয়নি বাংলা একাডেমি

March 3, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
22
View

সোমবার (২ মার্চ) কবি মোহন রায়হানের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ তুলে দেওয়ার কথা ছিল। গত শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ সময় নির্ধারণ করেছিল। কিন্তু এখনও তিনি এই পুরস্কার পাননি বলে জানা গেছে।  

সোমবার গণমাধ্যমে মোহন রায়হান বলেন, আমাকে তারা এখনো ফরমালি কিছু জানায় নাই। আমি গতকাল (রোববার) সংবাদ সম্মেলনে তিনটি শর্তের কথা বলেছি। এগুলো মানলে আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেব। তবে পুরস্কারের অর্থ গ্রহণ করব না।  

উল্লেখ্য, এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ এর জন্য মোহন রায়হানসহ ৯ জন মনোনীত হয়েছিলেন। ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মনোনীত ৮ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হলেও মোহন রায়হানকে তা দেওয়া হয়নি।     

এই বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব বিষয় খতিয়ে দেখার পর আবার পুরস্কার ঘোষণা করা হবে।

এরপর গত শনিবার সংস্কৃতি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ২ মার্চ মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। সে অনুযায়ী, সোমবার তার হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সেটির বাস্তবায়ন ঘটেনি।       

Comments

    Please login to post comment. Login