Posts

নিউজ

ট্রান্সট্রোমারের জন্মবার্ষিকীতে কবির প্রথম কবিতার খসড়া প্রকাশ করেছে নোবেল প্রাইজ

April 15, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
12
View

পাঠকদের কাছে লেখকের ডায়েরির বিশেষ মূল্য রয়েছে। এতে তাদের রচনার প্রাথমিক খসড়া দেখতে পাওয়া যায়। সম্প্রতি নোবেল প্রাইজ কর্তৃপক্ষ সুইডিশ কবি টমাস ট্রান্সট্রোমারের নোটবুকের একটি ছবি প্রকাশ করেছে। নোবেলজয়ী এই কবির জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বজুড়ে পাঠকদের উদ্দেশ্যে এই ছবি শেয়ার করেছে প্রতিষ্ঠানটি। 

১৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে  ট্রান্সট্রোমারের নোটবুকের একটি ছবি শেয়ার করে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ। এই নোটবুকেই তিনি তার প্রথম কবিতার খসড়া লিখেছিলেন।    

পোস্টে বলা হয়, ৯৫ বছর আগের এইদিনে অর্থাৎ ১৫ এপ্রিল নোবেলজয়ী এই কবি জন্মগ্রহণ করেছিলেন। ১৫ বছর বয়সে তিনি নোটবুকটির ব্যবহার শুরু করেন। নোটবুকের যে পাতা শেয়ার করা হয়েছে, সেখানে রয়েছে তার প্রথম বইয়ের প্রথম কবিতার খসড়া। প্রসঙ্গত, সুইডিশ এই কবির প্রথম কবিতার বইয়ের নাম ‘সেভেন্টিন পোয়েমস’। ১৯৫৪ সালে ২৩ বছর বয়সে এই কবিতা সংকলন প্রকাশ করেছিলেন তিনি।

উল্লেখ্য, সুইডিস কবি, মনোবিজ্ঞানী এবং অনুবাদক টমাস ট্রান্সট্রোমারের জন্ম ১৯৩১ সালের ১৫ এপ্রিল। ট্রান্সট্রোমারকে তার প্রজন্মের অন্যতম প্রধান কবি হিসেবে বিবেচনা করা হয়। ৬০টির বেশি ভাষায় তার কবিতা অনুবাদ করা হয়েছে। ২০১১ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। ২০১৫ সালের ২৬ মার্চ ৮৩ বছর বয়সে মারা যান। তার উল্লেখযোগ্য বই হলো, ‘দ্য গ্রেট এনিগমা’, ‘দ্য সরো গন্ডোলা’, ‘দ্য ডিলিটেড ওয়ার্ল্ড’ , ‘ফর দ্য লিভিং এন্ড দ্য ডেড’, ‘দ্য হাফ-ফিনিশড হেভেন’, ‘বাল্টিকস’।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস   

Comments

    Please login to post comment. Login