Posts

নিউজ

উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৬ এর দীর্ঘ তালিকা প্রকাশ

March 5, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
17
View

উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৬ এর দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার জন্য ১৬টি উপন্যাস বেছে নেওয়া হয়েছে। এবারের তালিকায় জায়গা পেয়েছেন মেঘা মজুমদার, অ্যাডি ই. সিচেন, সুসান চোই, কেটি কিতামুরা, হান্না লিলিথ আসাদি, এলেন ক্যাস্টিলো, ওয়েন্ডি এরস্কাইনের মত লেখকেরা। 

এবারের উইমেন্স প্রাইজ ফর ফিকশনের বিচারক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। তিনি বলেন, এবার দীর্ঘ তালিকার জন্য ১৬টি বই মনোনীত হয়েছে। এই বইগুলো দক্ষতার সঙ্গে মানুষের কল্পকাহিনীর শক্তি প্রদর্শন করেছে।   

২২ এপ্রিল এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে এবং ১১ জুন লন্ডনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ৩০ হাজার ব্রিটিশ পাউন্ড (৪০ হাজার ডলার)।  

উল্লেখ্য, উইমেন্স প্রাইজ ফর ফিকশন ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। প্রতি বছর যুক্তরাজ্য থেকে প্রকাশিত এবং নারীদের দ্বারা লেখা সেরা একটি উপন্যাসকে মর্যাদাবান এই পুরস্কারটি দেওয়া হয়।  

উইমেন্স প্রাইজ ফর ফিকশন-২০২৬ এর দীর্ঘ তালিকা নীচে দেওয়া হল: 

১. হান্না লিলিথ আসাদি - ‘প্যারাডিসো সেভেন্টিন’

২. এলেন ক্যাস্টিলো - ‘মডারেশন’

৩. সুসান চোই - 'ফ্ল্যাশলাইট'

৪. অ্যাডি ই. সিচেন - ‘ডমিনিয়ন’

৫. ওয়েন্ডি এরস্কাইন - ‘দ্য বেনিফ্যাক্টরস’

৬. ভার্জিনিয়া ইভান্স - 'করেসপন্ডেন্ট

৭. মার্সিয়া হাচিনসন - ‘দ্য মার্সি স্টেপ’

৮. শিনা কালাইল - ‘দ্য আদারস’

৯. লুসি অ্যাপস - ‘গ্লোরিয়া ডোন্ট স্পিক’

১০. রোজি কেলি - ‘কিংফিশার’

১১. লিলি কিং - ‘হার্ট দ্য লাভার’

১২. কেটি কিতামুরা - ‘অডিশন’

১৩. মেঘা মজুমদার - 'অ্যা গার্ডিয়ান অ্যান্ড অ্যা থিফ'

১৪. শার্লট ম্যাককোনাঘি - ‘ওয়াইল্ড ডার্ক শোর’

১৫. কিট ডি ওয়াল - ‘দ্য বেস্ট অব এভরিথিং’ 

১৬. অ্যালিস এভলিন ইয়াং - ‘অ্যা বিস্ট স্লিঙ্কস টুওয়ার্ডস বেইজিং’  

Comments

    Please login to post comment. Login